ডেইলি স্টারের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চান তাপস

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৩১ এএম

গাছ কাটা নিয়ে কলাম প্রকাশের ঘটনায় মানহানির অভিযোগ করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে আইনি নোটিস দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। গত মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মেজবাহুর রহমান ডাক রেজিস্ট্রিযোগে এ নোটিস পাঠান।

ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এবং সংশ্লিষ্ট কলামের লেখক নাজিবা বাশারের উদ্দেশে এ নোটিস পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত