দুর্নীতি ও অর্থ পাচার মামলা

বরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছর কারাদন্ড

আপডেট : ২২ জুন ২০২৩, ০২:০৪ এএম

নানা নেতিবাচক কর্মকান্ডে সমালোচিত পুলিশের বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের মামলায় ১৪ বছর কারাদন্ডের সাজা দিয়েছে আদালত। একই মামলায় তার ভাই মাহবুবুর রহমান, ভাগ্নে মাহমুদুল হাসান ও মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্নাকে সাত বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। রায়ের আগে মিজানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি মাহমুদুলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। দুই আসামি মাহবুবুর ও রত্না পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত