‘সেরা কণ্ঠ’খ্যাত শিল্পী আসিয়া ইসলাম দোলা এবার ঈদে আসছেন নতুন মিউজিক ভিডিও তোতা পাখি নিয়ে। গানটির কথা লিখেছেন সজীব ভুইয়া, সুর ও সংগীত করেছেন আদিব। গানটিতে র্যাপ রয়েছে। তাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় র্যাপার রিজান। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন রাজ বিশ্বাস শংকর। এতে মডেল হয়েছেন সুদর্শন অরন্য ও শাকিলা পারভীন। দোলা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমবারের মতো এতো বিগ বাজেটের একটি মিউজিক ভিডিও করার সাহস করেছি। প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। জনপ্রিয় দুই মডেল অরণ্য আর শাকিলা অসাধারন কাজ করেছেন ভিডিওতে। ভিডিওর পরিচালক রাজ শংকরেরও বেশকিছু জনপ্রিয় কাজ রয়েছে। এছাড়া ব্যাকগ্রাউন্ড ড্যান্সর, গুলশানের মতো জায়গায় স্টুডিও ভাড়া করা- সব মিলিয়ে বেশ ব্যায়বহুল কাজ হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শ্যুটিং করেছি। কিন্তু গানটা এতো ভালো যে কোন পরিশ্রমই গায়ে লাগেনি। আশা করছি দর্শকের খুব ভালো লাগবে। গানটি আমার নিজের নামের ইউটিউব চ্যানেলেই প্রকাশ পাচ্ছে আগামী ২৬ জুন। সবাইকে গানটি দেখার অনুরোধ করছি।’
×
