টিপস

লাল নাকি সবুজ? কোন আপেল খাবেন

আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:১২ এএম

আপেল আমাদের দেশে চাষ না হলেও সারা বছরই পাওয়া যায়। আপেলের আছে নানা জাত। তবে দেশের বাজারে লাল আর সবুজ আপেলই বেশি পাওয়া যায়। অনেকেই কিনতে গিয়ে দ্বিধায় পড়েন কোনটা কিনবেন লাল না সবুজ। কোনটার পুষ্টিগুণ কেমন।

সবুজ আপেল কিছুটা টক। এর খোসাও বেশি পুরু। লাল আপেলের খোসা পাতলা। খেতে বেশি মিষ্টি ও রসালো। তাই স্বাদে অনেকেই এগিয়ে রাখেন লাল আপেলকে।

লাল আপেল তুলনামূলকভাবে বেশি মিষ্টি হওয়ায় এতে কার্বোহাইড্রেট বেশি থাকে, কিন্তু ফাইবার বা আঁশ কম থাকে। আবার ভিটামিনের কথা চিন্তা করলে লাল আপেলের তুলনায় সবুজ আপেলে প্রায় দ্বিগুণ পরিমাণ ভিটামিন-এ থাকে। এ ক্ষেত্রে ভিটামিন পরিমাণে বেশি পেতে আপনাকে সবুজ আপেলই রাখতে হবে খাবার তালিকায়। অপরদিকে সবুজ আপেলে কার্বোহাইড্রেট কম থাকে। তাই যারা ডায়েট মানেন বা কম ক্যালরির দিকে আগ্রহ দেখান তারা সবুজ আপেলকেই প্রাধান্য দিতে পারেন।

অ্যান্টি-অক্সিডেন্ট লাল আপেলেই বেশি থাকে। কারণ লাল আপেলে পেকটিন, কোয়ারেকটিন ও ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টি-অক্সিডেন্টগুলো সবুজ আপেলের তুলনায় বেশিই রয়েছে।

সবুজ আপেলকে মনে করা হয় পুষ্টির ভাণ্ডার। যেকোনো ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে এই ফল। এতে আছে খনিজ, প্রোটিন, ভিটামিন এবং ফাইবারের মতো বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এগুলো উচ্চ রক্তচাপ কমায়, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে, হজমের সমস্যা কমায় এবং সেই সঙ্গে ক্ষুধা বাড়াতেও কাজ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত