এফআইইউ

ড. তরফদারকে দ্বিতীয় মেয়াদে ট্রেজারার নিয়োগ

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০১:১২ এএম

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ট্রেজারার হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার। গত ২৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত পত্র অনুযায়ী ১১ জুলাই ২০২৩ থেকে আগামী চার বছরের জন্য তাকে এই নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইসডি ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সাল থেকে এফআইইউয়ের ট্রেজারার হিসেবে কর্মরত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত