মামলাজটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রধান বিচারপতির

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০১:৩৪ এএম

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমরা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছি। সেই ইতিহাস সবাই জানেন। আমরা যদি এভাবে এ ভূখ-কে স্বাধীন করতে পারি, তাহলে কেন এ মামলাজটের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এ থেকে স্বাধীন হতে পারব না।’

গতকাল বৃহস্পতিবার ঢাকার জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘এ রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে একটি হচ্ছে বিচার বিভাগ। আমরা যারা এই বিভাগে আছি বিচারক, আইনজীবী, আইনজীবী সহকারী এবং আদালতের কর্মকর্তা-কর্মচারী, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এ দেশের মানুষের বিচারিক সেবা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘আমাদের আদালতগুলোতে অনেক মামলা জমে গেছে। এ মামলার জট যেভাবেই হোক ছাড়াতে হবে। অন্যথায় দেখা যাবে, বিচারপ্রার্থী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা রক্ত দিয়ে ১৯৭১ সালে এই দেশ স্বাধীন করেছি। সেই ইতিহাস সবাই জানেন। আমরা যদি এভাবে এ ভূখন্ডকে স্বাধীন করতে পারি তাহলে কেন এ মামলাজটের বিরুদ্ধে যুদ্ধ করে এ জট থেকে স্বাধীন হতে পারব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত