গোপনীয়তা ভেঙে প্রেমিককে সামনে আনলেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা!
মা হওয়ার কথা গত এপ্রিলেই জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এমন খবরে চমকে গিয়েছিলেন তার ভক্তরা। কারণ, তখনো বিয়ে করেননি তিনি। অনাগত সন্তানের বাবা কে সেটা তাৎক্ষণিক জানাননি এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইলিয়ানাকে কটাক্ষও করেছেন অনেকে। মাস তিনেক পর এবার প্রেমিককে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা।
সোমবার (১৭ জুলাই) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে ইলিয়ানাকে একটি স্ট্র্যাপি লাল পোশাকে দেখা যাচ্ছে। তার সঙ্গীকে একটি কালো শার্ট পরে ক্যামেরায় পোজ দিচ্ছেন। অবশ্য ছবি প্রকাশ করলেও প্রেমিক সম্পর্কে কোনো তথ্যই জানাননি ইলিয়ানা। এমনকি তার নামও খোলাসা করেননি ‘বারফি’ তারকা। ছবিটিতে যাকে দেখা যাচ্ছে তার সঙ্গে গত মাসে ইলিয়ানার শেয়ার করা একটি অস্পষ্ট ছবির সঙ্গে হুবহু মিল রয়েছে। তিনি তার গর্ভাবস্থার একটি দীর্ঘ নোট-সহ ছবিটি শেয়ার করেছিলেন। ইলিয়ানা ডি’ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তাকে গায়ক বাদশার ‘সাব গাজাব’ শিরোনামের একটি গানে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা।
