সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে আউটলেট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: প্রাণ-আরএফএল গ্রুপ
বিভাগ: ডেইলি শপিং
পদ: আউটলেট ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। তবে তৃতীয় বিভাগ/শ্রেণি বা ২.৫০-এর নিচে জিপিএ প্রাপ্ত প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।
অতিরিক্ত যোগ্যতা: ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বন্ধুত্বপূর্ণ এবং উপস্থাপনযোগ্য দক্ষতা। এমএস অফিস ও এক্সেলে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
কাজের ধরন: প্রতিদিনের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। দৈনিক আউটলেটের অপারেশন বজায় রাখা। আউটলেটের পরিবেশ পরিষ্কার এবং নিরাপত্তা নিশ্চিত করা। গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিকল্পনা করা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, সামগ্রিক আউটলেট বিক্রয়ের উপর কমিশন, নির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিক্রয় প্রণোদনা, দ্রুত ক্যারিয়ারের উন্নতির সুযোগ এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বয়স: ২২-৩৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1166783&fcatId=-1&ln=1 লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ আগস্ট ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
