আগাম জামিন পেলেন নিপুন রায়

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৬:০১ পিএম

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৮ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

সরকার পতনের এক দফা দাবিতে গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় সূত্রাপুর থানায় নিপুণ রায়সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই মামলায় নিপুনের পক্ষে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন জেষ্ঠ্য আইনজীবী নিতাই রায় চৌধুরী। তার সাথে ছিলেন অ্যাডভোকেট মহসীন কবির। অন্যদিকে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, নিপুণ রায়কে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত