বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৬১ কোটি ৫৩ লাখ ৩১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৬৭৯ গ্রাম স্বর্ণ, ২৯ কেজি ৭০০ গ্রাম রুপা, ১,৩৯,৬৩৭টি কসমেটিকস সামগ্রী, ৩৬,৩৫০টি ইমিটেশন গহনা, ১১,৪১৫টি শাড়ি, ১,৭৭২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫৫৭ ঘনফুট কাঠ, ৮,১৭৩ কেজি চা পাতা, ৩৭,৭৩৭ কেজি কয়লা, ১,০৯৪ কেজি কারেন্ট/সুতার জাল, ৬টি কষ্টিপাথরের মূর্তি, ১০০ কেজি গ্যামাক্সিন পাউডার, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ২টি বাস, ৯টি পিকআপ, ৬টি প্রাইভেট কার, ২০টি সিএনজি/ইজিবাইক এবং ৮৪টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি এয়ার পিস্তল, ১টি গান, ৯৫ কেজি সালফার, এবং ৪৩৯ রাউন্ড গুলি। এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৩৫ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৬৬ জন বাংলাদেশি, ১৪ জন ভারতীয় এবং ৭৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তি
