ব্যবসায়ীকে হেয় করতে সরকারবিরোধী পোস্টার

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৭ এএম

দীর্ঘদিন ধরে সরকারের গণমুখী কর্মসূচি বিনামূল্যের পাঠ্যবই মুদ্রনের কাজ করছেন মেসার্স ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেডের স্বত্বাধিকারী এস এম মহসিন। গত ৩ আগস্ট কে বা কারা তার ছবি দিয়ে সরকারবিরোধী রঙিন পোস্টার ছাপিয়ে পল্টন মডেল থানার বিভিন্ন স্থানে বিশেষ করে বিএনপি কার্যালয়ের চারপাশে লাগায়।

এস এম মহসিন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি ও আমার পরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত। আমাকে হেয় করে পোস্টার লাগানোর পেছনের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে গত ৩ আগস্ট পল্টন থানায় একটি জিডি করেছি, যার নাম্বার-২১৪।

মুদ্রন ব্যবসায়ীরা বলছেন, একটি পক্ষ তাকে হেয় করতে এই কাজ কাজ করে থাকতে পারে।

এই পোস্টারের মাধ্যমে তাকে সরকারবিরোধী লোক হিসেবে দেখিয়ে ফাঁয়দা নিতে চায় ওই পক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত