ম্যানেজার নিচ্ছে প্রাণ গ্রুপ, দেশের যে কোন স্থানে নিয়োগ

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। মোটরসাইকেল চালনায় দক্ষ ও ভ্রমণে আগ্রহী কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: প্রাণ গ্রুপ

পদ: সহকারী টেরিটরি সেলস ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়/বেসরকারি বিশ্ববিদ্যালয়/জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: চমৎকার যোগাযোগ দক্ষতা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অবিচল থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনে ভালো কম্পিউটার জ্ঞান থাকতে হবে। মোটরবাইক চালানোর ক্ষমতা ও ইচ্ছা থাকতে হবে। ব্যাপকভাবে ভ্রমণে আগ্রহী হতে হবে।

কাজের ধরন: সংশ্লিষ্ট সুপারভাইজারকে সহায়তা করা। এর পাশাপাশি এসআরের সাথেও কাজ করা। প্রতিষ্ঠানের প্রতিযোগীদের কার্যকলাপ নিরীক্ষণ এবং সেই অনুযায়ী রিপোর্ট করা। পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ সুবিধা: টি/এ, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, মাসিক সেলস কমিশন। এছাড়া কোম্পানীর নীতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: ২৩-৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো জায়গা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1168615&fcatId=-1&ln=1 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত