সংবাদ প্রকাশের জের ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মানববন্দন চলছেই। গতকাল সোমবার ও মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা। এ নিয়ে টানা দ্বিতীয় দিন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেছেন তারা।
একই দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কর্মরত সাংবাদিকরা।
কুবিতে দুপুর আড়াটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মৌনমিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানেই বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে একঘণ্টা অবস্থান করেন সংবাদকর্মীরা।
