বাংলাদেশ বিমানবাহিনী

শিক্ষা পরিদপ্তরের সঙ্গে বাফওয়ার সমঝোতা স্মারক

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০১:৩৮ এএম

বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও শিক্ষা পরিদপ্তরের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাফওয়ার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সভানেত্রী তাহমিদা হান্নান। অন্যদিকে বিমানবাহিনী শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর আ ন ম আব্দুল হান্নান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বাফওয়ার সভানেত্রী ও শিক্ষা পরিদপ্তরের পরিচালকের উপস্থিতিতে বাফওয়া ও বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের মধ্যে ইউনিফর্ম সরবরাহের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহসভানেত্রীরা, শিক্ষা পরিদপ্তরের কর্মকর্তারা, শাহীন কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষরা এবং বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত