ডি মারিয়ার গোলে চ্যাম্পিয়ন বেনফিকা

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম

চলতি গ্রীষ্মের দলবদলেই জুভেন্তাস থেকে ফ্রি এজেন্ট হিসেবে বেনফিকায় নাম লেখান ডি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির হয়ে মৌসুমে প্রথম খেলতে নেমেই পেয়েছেন গোল। দলও জিতেছে শিরোপা।

পর্তুগিজ সুপার কাপে বেনফিকা ২-০ গোলে হারিয়েছে পোর্তোকে। নবমবারের মতো সুপার কাপ জিতল বেনফিকা। দলের প্রথম গোলটি করেন ডি মারিয়া। ম্যাচসেরাও হয়েছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন উইঙ্গার।

আভেইরো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। ৬১ মিনিটে অর্কুন কোকসুর বাড়ানো বল থেকে বক্সের ভেতর পেয়ে গোল করেন ডি মারিয়া। সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড পিটার মুসা।

বেনফিকার এক ফুটবলারকে পেছন থেকে লাথি মারায় ৯০ মিনিটে লাল কার্ড দেখেন পোর্তোর অভিজ্ঞ ডিফেন্ডার পেপে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত