৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৩:১২ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সোমবার রাতে এই ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের করিমগঞ্জ থেকে ১৮.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সিলেট থেকে ৩৫.৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, আসামের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫.৭ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় রাজধানীর বিভিন্ন এলাকার বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত