ম্যানেজার নিয়োগ দিচ্ছে আকিজ, আবেদন করুন দ্রুত

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৪৮ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আকিজ রিসোর্সেস লিমিটেডে। প্রতিষ্ঠানটিতে রাইস মিল মেইন্টেনেন্স বিভাগে সহকারী ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আকিজ রিসোর্সেস লিমিটেড।

বিভাগ: রাইস মিল মেইন্টেনেন্স ।

পদ: সহকারী ম্যানেজার/ ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/মাস্টার্স ডিগ্রি। ।

অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীকে কৃষিভিত্তিক শিল্প এবং অটো রাইস মিল শিল্প, অটো রাইসমিল সেকশনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যান্ত্রিক রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ হতে হবে।

কাজের ধরন: রাইস মিলে ব্যবহৃত সব যন্ত্রপাতি, সরঞ্জাম এবং সিস্টেমের যথাযথ রক্ষণাবেক্ষণ ও মেরামত নিশ্চিত করা। ডাউনটাইম কমাতে এবং যন্ত্রপাতির আয়ুষ্কাল ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। রক্ষণাবেক্ষণ প্রযুক্তি এবং কৌশলগুলোর সর্বশেষ অগ্রগতির সাথে আপডেট থাকা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৮-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস এবং কোম্পানির রীতিনীতি অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম ।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ৩৫-৫০ বছর

কর্মস্থল: নওগাঁ ও রাজশাহী।

আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1171922&fcatId=-1&ln=1 মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২৩

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত