সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি)। প্রতিষ্ঠানটিতে তালিকাভুক্ত আইনজীবী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি)।
পদ: তালিকাভুক্ত আইনজীবী।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকসহ আইন বিষয়ে ডিগ্রিধারী হতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদসহ সংশ্লিষ্ট জেলা বার ও সনদ থাকতে হবে।
কাজের ধরন: তালিকাভুক্ত আইনজীবী হিসেবে কর্পোরেশনের বিভিন্ন শাখা কার্যালয় ও প্রধান কার্যালয় বিভিন্ন ডিপার্টমেন্ট হতে প্রেরিত আইনসংক্রান্ত দলিল পত্রাদির খসড়া প্রণয়ন ও মামলার আরজি, ভেটিং ও আইনগত মতামত প্রদান ও অর্থঋণ আদালতসহ বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা পরিচালনা করতে হবে।
অভিজ্ঞতা: উচ্চ আদালত ও নিম্ন আদালতে মামলা পরিচালনার নিমিত্ত ১০ বছর উচ্চ আদালতে এবং ৭ বছর নিম্ন আদালতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আইনগত কার্যক্রমের জন্য তালিকাভুক্ত আইনজীবীগণ মামলাওয়ারী ফি ব্যতীত অন্য কোন বেতন, ভাতা বা সম্মানী পাবেন না।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: ২৪ বছর।
কর্মস্থল: দেশের যে কোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://icb.gov.bd/ এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: উপ-মহাব্যবস্থাপক, অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, প্রধান কার্যালয়, বিডিবিএল ভবন (লেভেল#১৪), ৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৩
সূত্র: আইসিবি ওয়েবসাইট