অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা। আজ তার হাঁটুর অপারেশন হবে বলে জানা গেছে। বুধবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ফেসবুকে তিনি লেখেন, প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, ‘আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো’। আর আমরা হাসিমুখে বলি, ‘আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা’।
তিশা এও জানান, গেল ২২ ডিসেম্বরে তার মায়ের বাইপাস সার্জারি করা হয়েছিল। এরপর তিনি লেখেন, এক বছর যেতে না হতে মেতে আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমীন!
