সোহানা সাবা ও আজমেরী হক বাঁধনের দ্বন্দ্বের পর এবার ভার্চুয়ালি নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করলেন আরেক অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। পর্দায় সেভাবে দেখা না গেলেও শাওনকে সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব থাকতে দেখা যায়। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। সেই ধারাবাহিকতায় এবার ‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুননেসা চরিত্রে অভিনয় করায় তিশার সমালোচনা করে পোস্ট করলেন শাওন।
রবিবার (১০ আগস্ট) তিশার একটি ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন, ‘এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে এক ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে- এই চটপটে মেয়েটাও আপুনি ডাকত। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।
শাওন আরো লিখেছেন, ‘১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনো প্রায়ই কমন প্ল্যাটফরমে এই মিশুক মেয়েটার সঙ্গে দেখা হতো। আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে।মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।’
‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করেছেন তিশা। তবে সেই সিনেমাটি এখনো দেখা হয়নি জানিয়ে শাওন আরো লেখেন, ‘ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছাও নেই। বাস্তবজীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’ সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে শাওন লেখেন, ‘নাটক কম করো পিও।’
দুই দফা দাবিতে আশুগঞ্জ কারখানার শ্রমিকদের বিক্ষোভ
‘দিলা না’র পর ‘জানি না’
জুনের পর তেলের দামে সর্বোচ্চ পতন