শাহ আমানতে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওই যাত্রীর নাম মোহাম্মদ আলী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসেন তিনি। জব্দ সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিমানবন্দর কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মোহাম্মদ আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে আসেন।

চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানবন্দরে যাত্রী মোহাম্মদ আলীকে সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের।

পরে তারা এই যাত্রীর ব্যাগেজ কেটে পরীক্ষা করেন। ব্যাগেজে থাকা রাইস কুকার ভেঙে এক কেজি ৭০০ গ্রাম কাঁচা সোনা পাওয়া যায়। এ ছাড়া তার কাছে আর ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত