রিজভী বললেন

খালেদা জিয়াকে নিঃশেষ করার ষড়যন্ত্র হচ্ছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতিশীল। আমি সোমবার তাকে দেখতে গিয়েছিলাম। তার অদম্য সাহস আমাদের তরুণ বয়সে ছাত্রজীবনে প্রেরণা দিয়েছে। তাকে আজ রাষ্ট্রীয় কশাঘাতে কোনো চিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে। বেগম জিয়ার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু এই সরকারের কানের মধ্যে পাথর ঢুকে গেছে। সরকার চিকিৎসক ও জনগণের দাবি শুনতে পায় না। কারণ তাদের একটি অশুভ উদ্দেশ্য আছে, সেটা হলো কীভাবে বেগম জিয়াকে নিঃশেষ করা যায়।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা জানান তিনি। এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, খালেদা জিয়াকে সরকার পৃথিবী থেকে সরাতে চায়। সারা দেশে ভয়ংকর দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। মানুষ দাবি করতে ভয় পায়। জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে কেন? অবৈধ সরকার বলছে, আন্তর্জাতিক চাপ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত