প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে মশারি বিতরণ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:১৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধকল্পে অসহায় ও দুস্থদের মধ্যে মশারি বিতরণ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। গতকাল সোমবার দুপুর ১২টায় রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার হলরুমে ৮০০ মশারি বিতরণ করা হয়।  মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকির (এমপি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা (এমপি) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হাবিব হাসান। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন মহিলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য ও উত্তরা লেডিস ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফ।

অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচন নিয়ে বিরোধী দল যেন কোনো ধরনের নাশকতা-নৈরাজ্য না করতে পারে, সে ব্যাপারে সচেতন থাকতে মহিলা লীগ নেত্রীদের আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত