অতি ভারী বর্ষণ হতে পারে আজ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১২:৪৬ পিএম

সারা দেশের কোথাও কোথাও আজ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে কোথাও কোথাও ভারী বর্ষণ (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ৬৮ মিলিমিটার। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৫.০ ডিগ্রি সেলসিয়া। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত