কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রানীর বাজার সড়কে এ ঘটনা ঘটে। একই সময়ে কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে শান্তি মিছিল ছিল।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর রানীর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিছিল করে। একই সময়ে যুবলীগ মিছিল বের করলে দুপক্ষের উত্তেজনা দেখা দেয়।
অন্যদিকে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে নগরীর রামঘাট দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করে কুমিল্লা মহানগর যুবলীগ। কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ এতে নেতৃত্ব দেন।
ঐক্য পরিষদের সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, যুব ঐক্য পরিষদের মহানগর শাখার সভাপতি শ্যামল কু-ু। ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর কান্দিরপাড়ের দিকে রওনা দেয়। মিছিলটি রানীর বাজার সড়কের কর ভবন এলাকায় এলে পুলিশ তাদের থামিয়ে দেয়। তখন তারা সেখানেই বিভিন্ন সেøাগান
দিতে থাকে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ তাপস বকসী বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কান্দিরপাড় এলাকার দিকে রওনা দিলে পুলিশ কর ভবনের সামনে থামিয়ে দেয়।
কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি মিছিল দেখে যুব ঐক্য পরিষদের নেতাকর্মীরা আমাদের মিছিলে ঢিল ছোড়ে।
এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, আমি ও জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছি।
