দেশেই গরুর ডে-কেয়ার সেন্টার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৩:১২ পিএম

গরুকে ডে-কেয়ারে দিচ্ছেন খামারি। আর তাদের দেখভাল করার পেশাজীবী আছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কারিঞ্চা গ্রামে। খামারিদের গরু সারা দিন মাঠে চরিয়ে সন্ধ্যায় খামারে ফিরিয়ে দেন তারা। এদের বলা হয় রাখাল।

গরুগুলো ডে-কেয়ারের রাখালদের কাছে পোষ মেনে যায়। মাঠের ঘাস খাইয়ে গরুকে দেখাশোনা করেন সারা দিন। মাঠের ঘাস খাওয়ানোর পর বাড়িতে অল্প খাবার দিলেই চলে। গাভিগুলো ভালো দুধ দেয় এবং তাদের স্বাস্থ্যও ভালো থাকে। তাই গরুকে এ ধরনের ডে-কেয়ারে দিচ্ছেন অনেকেই। গরুপ্রতি মাসে ১০০ টাকা দিতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত