বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পর এবার বাংলাদেশে আসছেন ব্রাজিলের বিশ^কাপজয়ী ও কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আজ ব্রাজিলের হয়ে ২০০২ বিশ^কাপ জেতা ফুটবলার রোনালদিনহোর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করবেন। প্রিয় তারকার এই ঢাকা সফর নিয়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি থাকার কথা নয়। তাকে একবার কাছ থেকে দেখার ইচ্ছে কত মানুষের, সে হিসাব আপাতত থাক! তবে শোবিজের জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা এই ফুটবল সুপারস্টারের সান্নিধ্য পাবেন। শ্রাবণ্যর উপস্থাপনায় একটি টক শোতে অংশ নেবেন রোনালদিনহো। সেই টক শোতে আরও অংশ নেবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবরিনা এবং ক্রীড়া বিশেষজ্ঞ কাজী সাবের। শুধু সাক্ষাৎকার নয়, রোনালদিনহোর জন্য আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপনা করবেন শ্রাবণ্য। তিনি বলেন, ‘সবার মতো আমারও ভীষণ প্রিয় ফুটবলার রোনালদিনহো। তাকে কী প্রশ্ন করব তা তো টিম থেকে নির্ধারণ করা থাকবে। তবে আমি নিজ থেকে তার কাছে জানতে চাইব, ‘কোনটাকে তুমি বেছে নেবে? সূর্যছাড়া পৃথিবী নাকি ফুটবল ছাড়া পৃথিবী?’
ঢাকার র্যাডিসন হোটেলে উঠবেন রোনালদিনহো। র্যাডিসনেই শ্রাবণ্যের সঙ্গে অনুষ্ঠানটি হওয়ার কথা।
