প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা, মেসির জোড়া গোল

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:৪২ এএম

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক পেরুর বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করেছেন মেসি। তাতেই ২-০ ব্যাবধানে এগিয়ে থেকে মধ্যবিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের ৩২ মিনিটে করা তার নিকোলাস গঞ্জালেসে ইঞ্চি মাপা পাস থেকে বল জালে জড়িয়ে আর্জেন্টিনার গোলের খাতা খোলেন মেসি।

তার ১০ মিনিট পর তালিয়াফিকোর বাড়িয়ে দেয়া বলে গোলের সুন্দর সুযোগ পেয়েছিলেন এনজো ফার্নান্দেস। তবে নিজে শট না নিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল বাড়িয়ে দেন মেসির দিকে। দ্বিতীয়বার স্কোর করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত