দেশে বিশ্ব শেফ দিবস উদযাপনের ঘোষণা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম

ঢাকায় বিশ্ব শেফ দিবস উদযাপন করা হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

আন্তর্জাতিক রাঁধুনি দিবস উপলক্ষে বাংলাদেশ কুলিনারি ফেডারেশন ও বাংলাদেশ বেকারি অ্যান্ড পেষ্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিসিএফের প্রেসিডেন্ট শেফ মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শেফ নাজিম খান, সৌদি রেডিশন কালেকশন শেফ শহীদ শাহিন, নাছের চৌধুরী, বিসিএফের প্রেসিডেন্ট শেফ মঞ্জুর রশিদ এবং ফেডারেশনের অন্য সদস্যরা।

এ সময় সিটি গ্রুপ ও পাওয়ার ইমপ্রিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট অভিজ্ঞ শেফ ও কর্মকর্তারা বলেন, আমাদের এখান থেকে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট কাজ করছে এবং বাংলাদেশের সুনাম অর্জন করছেন তার ধারাবাহিকতা ধরে রাখতে আমরা আগামী বিশ তারিখে বিশ্ব শেফ দিবসের আয়োজন করেছি।

এখানে বাংলাদেশসহ বহির্বিশ্ব থেকে নামিদামি শেফ অংশগ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত