৩০ বছর পর বিশ্বকাপে সব দেশের জয়

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ পিএম

১৯৯২ সালের বিশ্বকাপ আসর বসেছিল তাসমান সাগরপারে। ৯ দেশের অংশগ্রহণে রঙ্গিন জার্সি গায়ে চাপিয়ে ওই বিশ্বকাপে প্রত্যেকটি দেশ অন্তত একটি ম্যাচে হলেও জয়ের মুখ দেখেছিল। সেই ঘটনার ৩২ বছর এবং ৭ আসর পর এসে পুনরাবৃত্তি হলো একই ইতিহাসের।

ভারত বিশ্বকাপে নিজেদের চতুর্র্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে ৫ উইকেটে। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার চেয়ে শক্তিতে পিছিয়ে থাকা আফগানিস্তান আর নেদারল্যান্ডসও জয়ের মুখ দেখেছে আগেই। অঘটন উপহার দিয়ে তারা হারায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে।

১৯৯২ বিশ্বকাপের পর থেকে ২০১৯ পর্যন্ত সবগুলো আসরেই কোনো না কোনো দল জয় বঞ্চিত ছিল। ১৯৯৬ আসরে নেদারল্যান্ডস, ১৯৯৯ আসরে কেনিয়া ও স্কটল্যান্ড ও ২০০৩ আসরে নামিবিয়া ছিল এই তালিকায়।

২০০৭ আসরে এই তালিকায় ছিল তিনটি দেশ- স্কটল্যান্ড, বারমুডা ও কানাডা। ২০১১ সালের বিশ্বকাপেও জয় বঞ্চিত থাকতে হয় কেনিয়া ও নেদারল্যান্ডসকে। ২০১৫ আসরে এই ভাগ্য বরণ করতে হয় আরব আমিরাত ও স্কটল্যান্ডকে। আর গত বিশ্বকাপে জয়ের মুখ দেখতে ব্যর্থ হয় আফগানিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত