উচ্চারণ: আল্লাহুম্মা আসআলুকা খাশয়াতাকা ফিল গাইবি ওয়াশ শাহাদাতি; ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ফির-রিদা ওয়াল গাদাবি; ওয়া আসআলুকাল কাসদা ফিল ফাকরি ওয়াল গিনা।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে প্রকাশ্যে ও গোপনে আপনার ভয় প্রার্থনা করছি। আমি আপনার কাছে সন্তুষ্টি ও অসন্তুষ্টি সর্বাবস্থায় সত্য বলার তাওফিক কামনা করছি। আমি আপনার কাছে দারিদ্র্য ও সচ্ছলতা সর্বাবস্থায় মধ্যপন্থা অবলম্বন করার সুযোগ চাচ্ছি।
হজরত আম্মার ইবনে ইয়াসার (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে উল্লিখিত দোয়া পাঠ করতে শুনেছি। -সুনানে নাসায়ি : ১৩০৫
