সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদারের মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৫৪ এএম

সাবেক প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জিনাতুন নেসার জ্যেষ্ঠ সন্তান মাহমুদ হাসান ফয়সল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আম্মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ (গতকাল রবিবার) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগামীকাল সোমবার (আজ) বাদ জোহর রাজশাহীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা হবে। বিকেলে রাজশাহীর কাদিরগঞ্জ গোরস্তানে দাফন করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত