সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ২৩তম ICAB National Award for Best Presented Annual Reports-2022 এ সার্বিকভাবে সবার সেরা হিসেবে বিজয়ী হয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
Private Sector Banks ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মত ১ম স্থান, Corporate Governance Disclosures ক্যাটাগরিতে ২য় স্থান এবং Integrated Report ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জনের মাধ্যমে সবার সেরা প্রতিষ্ঠান হিসেবে এই স্বীকৃতি অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
গত ৩০ অক্টোবর ICAB রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৩তম ICAB National Award for Best Presented Annual Reports-2022 এর পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
এসময় মঞ্চে পুরস্কার গ্রহণকালে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. হামিদ উল্লাহ ভুইয়া, আইসিএবি এর সভাপতি মো. মনিরুজ্জামান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, এম. এম. সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা (শিমু) এবং কোম্পানী সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
