মিথ্যা তথ্য প্রদান

৪১তম বিসিএসে সুপারিশ বাতিল, ৪৩-এ নিষিদ্ধ

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম

মিথ্যা তথ্য দেওয়ায় ৪১তম বিসিএসে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত চার প্রার্থীর সুপারিশ বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর ১৬(১) অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান করায় কমিশনের ২০২৩ সালের দ্বিতীয় সাধারণ সভা ও ৮ম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪১তম বিসিএস থেকে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত বিসিএস পররাষ্ট্র ক্যাডারে আব্দুল্লাহ-আল-আমিন সরকার (রেজিস্ট্রেশন নম্বর: ১১১৭০১০৬), বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক (গণিত) পদে মিঠুন হাওলাদার (রেজিস্ট্রেশন নম্বর: ১১১০৮৭৪১), বিসিএস (খাদ্য) সহকারী রক্ষণ প্রকৌশলী/সমমানের পদে প্রীতম কুমার মন্ডল (রেজিস্ট্রেশন নম্বর: ১১০৪৬৪৭১) এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারে মো. আলী আকবার সোহেলের (রেজিস্ট্রেশন নম্বর: ১১০৭৭০২৩) সুপারিশ বাতিল করা হলো। একই সঙ্গে এই চারজন প্রার্থীকে ৪৩তম বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত