চট্টগ্রামে চন্দনাইশে বান্ধবীদের সঙ্গে গরুর জন্য ঘাস কাটাতে যায় ইসমত আরা মনি নামে এক স্কুল ছাত্রী। পর গরমের কারণে সাঙ্গু নদীতে গোসল করতে নামে সবাই। গোসল শেষে নদী থেকে সবাই উঠে এলেও ফেরেনি মনি। জেলে ও পরিবারের সবাই চেষ্টা করেও খুঁজে পায়নি তাকে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীর সাঙ্গু রেলওয়ে ব্রিজের পূর্ব পাশে রায়জোয়ারা এলাকা সাঙ্গু নদী থেকে নিখোঁজ হয় শিশুটি।
দশ বছর বয়সী ইসমত আরা মনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড রায়জোয়ারা এলাকার কৃষক হামিদ হোসনের ছোট মেয়ে। শিশু মনি সৈয়দ আহমেদ পারা মুক্তি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ মনি বোন ইয়াসমিন আকতার বলেন, আমার বোন আজ দুপুরে সাঙ্গু নদীতে নিখোঁজ হয়। জেলে ও পরিবারের সবাই চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম থেকে ডুবুরি আনা হয়, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তারা উদ্ধার কাজ করেনি। রাতে খোঁজ না পেলে সকালে আমার বোনের উদ্ধার কাজ করবেন বলে জানিয়েছেন ডুবুরি দল।
