উত্তরায় মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম

রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় রবিবার সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি গাজী মোহাম্মদ হাসানকে হাতেনাতে আটক করা হয়।

ডিএমপি সহকারী কমিশনার (উত্তরা জোন) জ্যোতির্ময় সাহা দেশ রূপান্তরকে বলেন, সকাল ৭টার দিকে ৮/১০ জনের একটি দল মিছিল বের করে। ওই সময় পুলিশে টহরদল গেলে তাদের লক্ষ্য করে দুটি ককটেল মারে। এর একটি বিস্ফোরিত হয়। অপরটি ফাটেনি। তখন পুলিশ ধাওয়া করে হাসান নামে একজনকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গাজীপুরের ছাত্রদলের সাবেক নেতা। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত