রোহিত ঝড়ে পাওয়ারপ্লে শেষে ভারতের রান ৯১

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

ইডেন গার্ডেনসে রোহিত শর্মার চার-ছক্কার ঝড়ে প্রথম ১০ ওভার শেষে বোর্ডে ৯১ রান জড়ো করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘সেরা’র লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

ঝড়ো ইনিংসে মাত্র ২৪ বলে ৪০ রান করে তবেই থামেন রোহিত। ৬ষ্ঠ ওভারে কাগিসোর রাবাদার বলে আউট হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। এ নিয়ে পাঁচবার রোহিতের উইকেট পেলেন রাবাদা।

তার ইনিংসের সুবাদে প্রথম পাওয়ারপ্লেতে ৯১ রান সংগ্রহ করেছে ভারত। অবশ্য পাওয়ারপ্লে শেষেই শুবমান গিলকে ফিরিয়ে দিয়েছেন কেশব মহারাজ। ২৪ বলে ২৩ করে ফিরেছেন শুবমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত