প্রয়াত হয়েছেন আলোচিত অভিনেত্রী হুমায়রা হিমু। হিমুর মৃতুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রেমিক জিয়াউদ্দিন রুফিকে। রুফি বিবাহিত থেকেও হিমুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এ ঘটনায় যেমন এসেছে হতাশার গল্প, তেমনই বহুবার উচ্চারিত হয়েছে বিগো লাইভের কথা।
কিন্তু বিগো লাইভে আসলে হিমু কী করতেন? হিমুর বিগো লাইভের এমনই একটি ভিডিও দেশ রূপান্তরের হাতে এসেছে, যেখানে হুমায়রা হিমু এক তরুণীর সঙ্গে যেখানে ইশারায় চুমু খাওয়ার একটি দৃশ্য দেখান হিমু। এরপরে বলেন, চিপায় আসো।
পরে ভিডিওর অপর অংশে দেখা যায় একজন বিদেশি যুবকের সঙ্গে কথা বলছেন হুমায়রা হিমু। ক্রমাগত একটি ইঙ্গিত দেখাচ্ছিলেন ওই যুবককে। সেখানে হিমু আরো বেশ কয়েকটি কথা উচ্চারণ করেন। যেসব কথা হিমু বলছেন এটা বিশ্বাস করা কঠিন।
হিমু কি আর্থিক অসচ্ছলতা থেকেই বিগো লাইভে এসেছিলেন? এই প্রশ্নের জবাব নানাভাবেই জানার চেষ্টা করা হয়েছিল। গাড়ি ফ্ল্যাট থাকতেও কারো আর্থিক অসচ্ছলতা থাকতে পারে সেটা যেন মানতে চাইছেন না অলনেকেই।
এ বিষয় নিয়ে সোমবার দুপুরে দেশ রূপান্তরকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, একটা সময় পর এদেশের অভিনয়ের ট্রেন্ড বদল হয়। একটা গ্যাপ তৈরি হয়। ফলে যারা কাজ করছিল সময়ের সঙ্গে সঙ্গে তাদের কাজ কমে যায়। এটা কতটা যৌক্তিক আমি জানি না, তবে আমাদের দেশে এটা হয়। আবার অনেকশিল্পী বয়সের সঙ্গে সঙ্গে শুটিং বিষয়টার প্রতি বিরূপ হয়ে ওঠেন। হিমুর ক্ষেত্রে তেমনটা আমরা শুনিনি।
তিনি বলেন, আসলে কোনো শিল্পী যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমাদেরকে স্পষ্টভাবে জানানোর কথা বলা আছে, যেকোনোভাবে আমরা তার পাশে দাঁড়াতে চেষ্টা করবো। হিমুর ঢাকায় ফ্ল্যাট-গাড়ি আছে। এটা হয়তো একতা মানুষ সারাজীবনেও অর্জন করতে পারে। আমরা তাঁর আর্থিক সমস্যার কথা শুনিনি। তবে কেউ যদি ব্যাক্তিগত জীবনে বিগো লাইভ বা অন্য কোনো লাইভে যায় তাহলে সেখানে আমাদের বলার কিছু থাকে না।
