জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গন বেশ সরগরম। অনেক তারকাই এ বিষয়ে কথা বলছেন। সম্প্রতি দেশ রূপান্তরের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে কথা বললেন ছোট অভিনেত্রী আয়েশা নাফিসা। বললেন, এই মৃত্যুর জন্য আমরাই দায়ী। জানালেন, বিগো লাইভ করার নেপথ্যের গল্প।
আয়েশা নাফিসা বলেন, হিমু আপুর বিষয়টা নিয়ে অনেকেই নেগেটিভিটি ছড়াচ্ছিলেন, জুয়ায় আসক্ত হয়ে মারা গিয়েছেন, ব্লা ব্লা এভরিথিং। কিন্তু নেপথ্যে যে মিডিয়া নেপোটিজম রয়েছে, সেটা কেউ বলছে না। তার মৃত্যুর জন্য কিন্তু আমরাই দায়ী, আমরা মানি আর নাই মানি।
আয়েশা নাফিসা বলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে, তার সঙ্গে যখন আমি কাজ করি। সেটা সম্ভবত ২০১৭-১৮ এর দিকে। তখন দেখলাম সে লাইভ করছে। আমি বললাম আপু তুমি কিসের লাইভ করছ? তখন হিমু আপু বললো আমি বিগো লাইভ করছি। আমি বললাম, দেখো আপু তুমি একজন ভালো আর্টিস্ট, একজন সেলিব্রেটি তুমি কেন এসব করছ? তোমার সঙ্গে এসব যায় না।
কাজের প্রসঙ্গ নিয়ে হুমায়রা হিমু তখন আক্ষেপ প্রকাশ করেছিলেন বলে জানান আয়েশা নাফিসা। বলেন, হিমু আপু আমাকে সেসময় বললো, তোরা আমাকে মাসে কয়দিন কাজ দিস, একদিন বা দুইদিন, তিনদিন। তো এই টাকা দিয়ে তো আমার চলবে না।
