বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির শ্রদ্ধা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম

আওয়ামী লীগে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে উপ-কমিটি চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ এমপি ও সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫'র ১৫ই আগস্টের কালরাত্রিতে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপ-কমিটির নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অংশ নেন।

এসময় মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি জামাত গং আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা অবরোধ নামে গাড়ি পুড়িয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করতে চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা দেশী বিদেশি এই ষড়যন্ত্র মোকাবিলা করে যথা সময়ে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত