ভারতের দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত মুখ সামান্থা রুথ প্রভু। তার স্বামী নাগা চৈতন্যও কম আলোচিত ছিলেন না। দুজনের পরিচয়, বন্ধুত্ব থেকে প্রণয়, তারপর পরিণয়। কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটতে হয় দুজনকে। যদিও দুজন এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
তবে সাম্প্রতিক সময়ে নাগা চৈতন্য নতুন সম্পর্কে জড়ানোর পর সামান্থার শরীরে নাগা চৈতন্যকে উৎসর্গ করে আঁকা ট্যাটু মুছে ফেলা নিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি হয়। ইনস্টাগ্রামে সামান্থা রুথ প্রভুর সর্বশেষ পোস্টটি তার ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে, যেখানে অভিনেত্রীর শরীরে সাবেক স্বামী নাগা চৈতন্যের সেই ‘চ্যা’ ট্যাটুটি দেখা যাচ্ছে। চ্যা হচ্ছে নাগার ডাকনাম। এর আগে অভিনেত্রীর সাবেককে উৎসর্গ করা ট্যাটুটি সরানোর বিষয়ে গুজব ছড়িয়েছিল।
কিন্তু তার সর্বশেষ ছবিগুলো প্রমাণ করে যে তিনি এখনো ট্যাটুটি সরাননি। রবিবার সামান্থা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন কিছু ছবির একটি কোলাজ পোস্ট করেছেন। ছবিতে তাকে ক্রপ টপ, ডেনিম জ্যাকেট ও জিনস পরিহিত দেখা গেছে। ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় চোখে সানগ্লাস ছিল। ছবিগুলোর একটিতে তার পাঁজরে আঁকা নাগার নামের সেই ট্যাটু দেখা গেছে।
