লক্ষ্মীপুর-ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন: ফলাফলের গেজেট স্থগিত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম

ভোটে অনিয়মের অভিযোগে সদ্য সমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অনিয়মের অভিযোগ তদন্তের সাপেক্ষে প্রকাশ করা হবে।

গত রবিবার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত