আইটি খাতে জনবল নিচ্ছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১০:০০ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। প্রতিষ্ঠানটিতে সিনিয়র আইটি অপারেশন অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

বিভাগ: আইটি অপারেশন।

পদ: সিনিয়র আইটি অপারেশন অ্যাসোসিয়েট ।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ সায়েন্স (এমএসসি)/ কম্পিউটার সায়েন্সে।

অতিরিক্ত যোগ্যতা: ইংরেজিতে সাবলীলতা, কম্পিউটার বিজ্ঞান, টেলিযোগাযোগ, বৈদ্যুতিক প্রকৌশল, গণিত বা প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক ।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: কক্সবাজার।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত