৩০ সেকেন্ড আগেই ম্যাথিউসকে সতর্ক করেছিলেন আম্পায়ার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম

টাইমড আউট নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা। বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউস টাইমড আউট হওয়ার পর চতুর্থ আম্পায়ার জানিয়েছিলেন, ম্যাথুসের হেলমেট সমস্যা হওয়ার আগেই ২ মিনিট সময় পাড় হয়েছে। এবার জানা গেল ম্যাথিউসকে আগেই সময়ের বিষয়ে সতর্ক করেছিলেন অন ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

দিল্লিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে ছিলেন ইলিংওয়ার্থ ও মারাইস ইরাসমাস। সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর মাঠে নামেন ম্যাথিউস। ক্রিকইনফো তাদের এক রিপোর্টে জানিয়েছে, ম্যাথিউস যখন নামেন আম্পায়ার ইলিংওয়ার্থ তাকে বলেছিলেন, ৩০ সেকেন্ড বাকি আছে বল মোকাবেলা করার জন্য।

ম্যাথিউস সংবাদ সম্মেলনে দাবি করেন তাদের হাতে প্রমাণ আছে ৫ সেকেন্ড বাকি থাকতে মাঠে বল মোকাবেলা করতে গেছেন তিনি।

ম্যাথিউস হেলমেটের ফিতায় সমস্যা হওয়ায় তিনি সেটি পরিবর্তন করতে যান তাতে সময় নষ্ট হয়। পরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে টাইমড আউট হন ম্যাথুউস কোন বল মোকাবেলা না করেই। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট হওয়া ব্যাটসম্যান ম্যাথিউসই প্রথম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত