পুরুষদের এশিয়া কাপের মতো নারী বিশ্বকাপেও হ্যান্ডশেক করলেন না ভারত ও পাকিস্তানের অধিনায়করা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশি। টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন ফাতিমা সানা।
অবশ্য আগে থেকেই শোনা যাচ্ছিলো, পুরুষদের মতো হাত মেলাবেন না নারীরাও। ভারত একই অবস্থান বজায় রাখবে বলে দুই দিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া। বলেছিলেন, ‘শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি।’
ওয়ানডেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তান তাদের প্রথম জয় খুঁজছে। দু'দল ১১ বার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই ভারত জয়ী হয়েছে। দলগুলোর মধ্যেকার বিশাল পার্থক্য ফলাফলেই প্রতিফলিত: ভারত পাঁচবার ১০০-এর বেশি রানে জিতেছে, দুইবার ১০ উইকেটে জিতেছে এবং তাদের সবচেয়ে কম ব্যবধান ছিল ছয় উইকেট ও ৮০ রান।
হারমানপ্রিত কৌর-এর ভারত শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার পর রয়েছে টেবিলের শীর্ষে আসার অপেক্ষায়। ফাতিমা সানার পাকিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছে এবং এখনও তাদের প্রথম পয়েন্টের খোঁজে আছে।
সাদমানের পর এবার জয়ও করলেন সেঞ্চুরি, সিলেটের বিদায়
টি-টোয়েন্টির দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও টুর্নামেন্টে খারাপ জাকেররা