ওয়ারীতে ট্রাকের নিচে প্রাইভেট কার, নিহত ১

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০১:০২ এএম

রাজধানীর ওয়ারীতে ট্রাকের নিচে একটি প্রাইভেট কার চাপা পড়ে একজনের প্রাণহানি হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ওয়ারীর হাটখোলা সড়কের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ওয়ারীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের ওপর পড়ে। এতে প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। উদ্ধারের জন্য সুত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাইভেট কারে থাকা একজন আটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত