ছোটবেলার ক্রাশকে পেলেন নিজের নায়ক হিসেবে

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম

অক্টোবরে মাসে মুক্তি পাওয়া ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা প্রদর্শিত হচ্ছে এখনো। সিনেমাটিতে আরিফিন শুভর মুজিব হয়ে ওঠা দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। সেই প্রশংসার রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার ঘোষণা দিলেন এই নায়ক। শুভর নতুন সিনেমার নাম ‘নীলচক্র’।

নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ। তবে বরাবরের মতোই সিনেমাটির কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এই নায়ক।

শুভ বললেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে। আপাতত এর বেশি কিছু না বলি। সব ঠিক থাকলে পর্দায় পুরোপুরি বলা হবে।’ এরই মধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে। যা ইঙ্গিত দিচ্ছে সাইকো থ্রিলার গল্পের দিকে। 

সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন মন্দিরা চক্রবর্তী। এর আগে শরিফুল রাজের সঙ্গে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। যা এখন মুক্তির অপেক্ষায়। 

আরিফিন শুভ

আরিফিন শুভ 

নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে মন্দিরা বলছেন, ছোটবেলা থেকে আরিফিন শুভকে তার ভালো লাগত। একটা সময় তার ক্রাশ ছিলেন শুভ। সেই ক্রাশের সঙ্গে এবার কাজ করতে যাচ্ছি। সত্যিই অন্যরকম ভালো লাগা কাজ করছে।
সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত