কেরানীগঞ্জ কারাগারের তিন বন্দির মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০১:৪৪ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দির মৃত্যু হয়েছে।

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৩), দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগের লিটন মিয়ার ছেলের বাচ্চু মিয়া (৪০) ও আবদুর রব (৭০)।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রব, সকাল সাড়ে ১০টার দিকে  হাসপাতালের জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া ও বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান সেলিম মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গত ৭ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়লে আবদুর রবকে সেদিনই মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি। আর সেলিম বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। এ ছাড়া গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে মারা যান বাচ্চু।

জানা গেছে, সেলিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার হত্যা মামলার আসামি ছিলেন। বাচ্চু দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদক মামলার আসামি। তবে আবদুর রবের মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত