ইসরায়েলের সেনাদের ওপর হামলা চালিয়েছে লেবাননভিত্তিক ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এ হামলায় সাত ইসরায়েলি সৈন্য এবং ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা এপি।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে, "রোববারের শুরুতে উত্তর ইসরায়েলের মানারা এলাকায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মর্টার শেল নিক্ষেপের ফলে সাতজন আইডিএফ সৈন্য এবং ১০জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।"
তবে বিবৃতিতে রকেট বিস্ফোরণে আহত অন্য ১০ জনের বিষয়ে কোন বিস্তারিত তথ্য দেয়া হয়নি। শুধু বলেছে যে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে তাদের সীমান্তে ১৫টি লঞ্চার ছোড়ার ব্যাপারটি তারা নিশ্চিত করতে পেরেছে। এরমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চারটি ভূপাতিত করেছে। এছাড়া বাকিগুলো খোলা ময়দানে পড়েছে।
এদিকে হামাসের সামরিক শাখা এ হামলার দায় স্বীকার করেছে। তারা উত্তর হাইফা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সীমান্ত শহর নাউরা এবং শ্লোমিতে হামলার কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি হামাস।
ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার প্রথম ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন।
এই হামলার জবাবে ইসরায়েল ইয়ারুন, মেস এল-জাবাল এবং আলমা আল-শাবসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে।
