ইয়াসির আরাফাতের স্মৃতিস্তম্ভ ভাঙল ইসরায়েলি বাহিনী

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম

সৈন্যরা পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরের প্রবেশপথে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক প্রয়াত পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাতের স্মৃতিস্তম্ভ বুলডোজার দিয়ে ভেঙেছে ইসরায়েলি স্থল বাহিনী।

তবে এই স্মৃতিস্তম্ভ ধ্বংসের জন্য তাৎক্ষণিক কোনো কারণ জানায়নি ইসরায়েলই বাহিনী। খবর রয়টার্স, আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় যে ইসরায়েলি সৈন্য বুলডোজার দিয়ে তুলকারেমে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের একটি স্মৃতিস্তম্ভ ধ্বংস করছে৷

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন যে, মঙ্গলবার তুলকারেম শরণার্থী শিবিরে ঘন্টাব্যাপী অভিযানে ইসরায়েলি বাহিনী কমপক্ষে আট ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে যে, "ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে একটানা ১৫ ঘন্টা ধরে আগ্রাসন চালায়। সৈন্যরা ইচ্ছাকৃতভাবে রাস্তা, পানি, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন লাইন, বাড়িঘর এবং ব্যক্তিগত ও সরকারি বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে দিয়ে যায়।“

গত ৭ অক্টোবরের হামাসের হামলার পর থেকেই গাজা ছাড়াও অন্যান্য শহরের শরণার্থী শিবিরে অবিরাম হামলা ও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত